thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ

by DEN Online Desk
মে 21, 2026
in জেলা
0
অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ
Share on FacebookShare on Twitter

আইয়ুব আলী, ময়মনসিংহ::  ভূমিসেবা মেলা উপলক্ষ্যে বুধবার (২০ মে) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট: দ্য চেঞ্জেস, ডেভেলপমেন্ট এন্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি। এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আজাদ জাহান এবং (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসসহ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের দপ্তরপ্রধানগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, উদ্দোক্তা, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে তথ্যবহুল মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। এতে জানানো হয়, ‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা: পরিবর্তন, উন্নয়ন ও ভবিষ্যৎ পথচলা’ এর মূল লক্ষ্য ভূমি সংক্রান্ত সেবাসমূহকে ডিজিটালাইজড ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় আওতায় এনে দ্রুত ও সহজে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। এতে সময়, ব্যয়, পরিদর্শন এবং ভুল কমবে। ভূমি মন্ত্রণালয় ল্যান্ড সার্ভিস গেটওয়ে সেবাগুলো সিঙ্গেল উইন্ডোতে নিয়ে আসছে, যা ওয়ান স্টপ সার্ভিস এর মতো। ভূমি সংক্রান্ত হটলাইন ১৬১২২ জনগণের জন্য সবসময়ই উন্মুক্ত। বর্তমানে দেশব্যাপী ১৯-২১মে ভূমিসেবা মেলা-২০২৬ চলছে, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ। ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই।

সভাপতি বলেন, ভূমি নিয়ে বিতর্ক ও মামলা নেই এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আগে মানুষ অসচেতন ছিল, মালিকানা একক ছিল। সময়ের পরিক্রমায় এখন জমির মালিকানা ব্যক্তি বাড়ছে, কিন্তু নামজারি ও সমস্যা আগের মতোই চলছিল। পারিবারিক অংশীদারত্বে বোনের অংশ এবং বিদেশে কেউ অবস্থান করলে তাদের বঞ্চিত রেখেই পরিবারের লোকজন জমি জরীপ ও রেকর্ড নিজের নামে করে ফেলতো। এসব সমস্যা সমাধানকল্পে সরকার উন্নত, ডিজিটালাইজড ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি চালু করেছে, যেখানে ঘরে বসেই নামজারি, ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে। জাতীয় পরিচয়পত্রের সাথে তথ্য সংযুক্ত থাকায় মালিকানার দ্বৈততা থাকার সুযোগ নেই।

পুরো প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমে সম্পাদিত হওয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম থাকবে না। এসব উন্নত ডিজিটাল সেবা সম্পর্কে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে সচেতন করতে হবে। সরকারি দপ্তর এবং প্রশাসনের সকলেই আপনাদের সেবায় নিয়োজিত। আমরা সকলে যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, তবে ভূমি ব্যবস্থাপনার মতো জটিল বিষয়গুলো আর জটিল থাকবে না।

Previous Post

অভিযোগ তদন্তে গেলে বলে টাকার জন্য এসেছে না গেলেও বলে টাকা খেয়েছে: ময়মনসিংহ সিটি প্রশাসক

Next Post

কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণে চরম অনিয়ম

Next Post
কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণে চরম অনিয়ম

কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণে চরম অনিয়ম

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

আগস্ট 10, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণে চরম অনিয়ম

কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণে চরম অনিয়ম

মে 21, 2026
অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ

অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ

মে 21, 2026
অভিযোগ তদন্তে গেলে বলে টাকার জন্য এসেছে না গেলেও বলে টাকা খেয়েছে: ময়মনসিংহ সিটি প্রশাসক

অভিযোগ তদন্তে গেলে বলে টাকার জন্য এসেছে না গেলেও বলে টাকা খেয়েছে: ময়মনসিংহ সিটি প্রশাসক

মে 20, 2026
“দক্ষ নার্স তৈরি করতে পারলে বিশ্বের দরবারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বাংলাদেশ”

“দক্ষ নার্স তৈরি করতে পারলে বিশ্বের দরবারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বাংলাদেশ”

মে 19, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English